326241

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৭ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। দেশে করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃ’ত্যু হয়েছে। এ সময়ে আ’ক্রা’ন্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এ নিয়ে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জন এবং মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৯ জনে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ১১৪টি আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। আ’ক্রা’ন্তের হার ২০.২১ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৭৪৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৭১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৫৫ জনকে।

মা’রা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩০ জন ও নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন ও রংপুর বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে ৯ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ আটজন, ৬১-৭০ ২২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন।

ad

পাঠকের মতামত