অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁ’চাতে চিকিৎসকের পা ধরেন স্বামী, মেলেনি আইসিইউ
নিউজ ডেস্ক।। চট্টগ্রামে আইসিইউ না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃ’ত্যু হয়েছে। পাঁচ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বাংলানিউজ, সমকাল
ফাতেমা আক্তার মুক্তা (৩০) নামের ওই নারী চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার বাসিন্দা। দুই সন্তানের জননী ফাতেমাকে গত মঙ্গলবার প্রথমে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানে চিকিৎসা না পাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন সাপোর্ট পেলেও আইসিইউ না পেয়ে তার মৃ’ত্যু হয়।
মৃ’তের স্বামী তৌহিদুল আনোয়ার বলেন, আমার স্ত্রীকে আইসিইউ সুবিধা দিতে চিকিৎসকের পায়ে ধরেছি। বলেছি এক ঘণ্টার জন্য হলেও আইসিইউ দেন। যদি অবস্থা স্থিতিশীল হয় তখন ছেড়ে দেবো। কিন্তু তাতে কারো মন গলেনি। চমেকেও আইসিইউ বেড খালি না থাকায় রাত পৌনে চারটার দিকে আমার স্ত্রী মা’রা যায়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। রোগীর আত্মীয়স্বজনরা যদি পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখবো।




