২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৩৭ জনের, বেড়েই চলছে আ’ক্রান্তের সংখ্যা
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ আ’ক্রা’ন্ত রোগী শনাক্তের বেড়েই চলেছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৭ জন। ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে ৩৭ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৮৪৮ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এর আগে বুধবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ৩ হাজার ১৭১ জন, মা’রা যায় ৩৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনায় আ’ক্রা’ন্ত হয় ৩ হাজার ১৭১ জন মৃ’ত্যু হয় ৪৫ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্র’মণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্র’মণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।




