326254

চীনের প্রেসিডেন্টের বি’রুদ্ধে মা’মলা, মোদি ও ট্রাম্প সাক্ষী

নিউজ ডেস্ক।। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৫২ হাজার আটশ নয়জন এবং মারা গেছে চার লাখ ১৮ হাজার নয়শ ১৯ জন। এটা সবারই জানা যে, চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে প্রথম আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় এবং পরে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে যায়।

উহানের জীবাণু গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসন এর আগেই অ’ভিযোগ তুলেছে। বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

কিন্তু এবার ভারতের বিহারের এক বাসিন্দা ভিন্ন ধরনের কাণ্ড ঘটিয়েছেন। জানা গেছে, সেখানকার একজন আইনজীবী বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে মা’মলা করেছেন।

মুরাদ আলি নামে ওই ব্যক্তি বিহারের বেতিয়া জেলার সিভিল আ’দালতে মামলা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বি’রুদ্ধে। আর সেই মা’মলার সাক্ষী হিসেবে তিনি নাম দিয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মুরাদ আলির অ’ভিযোগ শুনতে রাজি হয়েছে আ’দালত। শুনানির দিন দেওয়া হয়েছে ১৬ জুন। আইনজীবী মুরাদ আলির অভিযোগ, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কারণে লাখ লাখ মানুষের মৃ’ত্যু হয়েছে।

নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দ’ণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মা’মলা করা হয়েছে। মুরাদ আলির অ’ভিযোগ- গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যের ভিত্তিতে অ’ভিযোগ করেছেন।

ad

পাঠকের মতামত