অনাহারে প্রাণ গেল ৮০টি গরুর
নিউজ ডেস্ক।। ছড়িয়ে ছিটিয়ে আছে ৮০টি গরুর মৃতদেহ। সেই মৃ’তদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। কেরালায় হাতি মৃ’ত্যু নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই এবার নতুন ম’র্মান্তিক ছবিও দেখতে হলো ভারতবাসীকে।
এবার কেরালা নয়, ঘটনা ঘটেছে হরিয়ানায়। যেখানে আইন করে গরু রক্ষার কথা ঘোষণা করেছিল সরকার। তবে ছবি বলছে রক্ষা তো দূরের কথা, গবাদি পশুগুলোকে ম’রতে হয়েছে ক্ষুধার জ্বালায়।
করোনার লকডাউনে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রী কৃষ্ণ গোশালায় ঘটেছে এ ঘটনা। খাবার জোগানের ঘাটতি হওয়ায়, অনাহারে মারা গেছে ওই ৮০টি গরু।
মালিক পক্ষের দাবি, তাদের বহু গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এ অবস্থায় সরকারের সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এখানেই শেষ নয়। মৃ’ত গরুগুলো মাটিচাপা দেয়ার জন্যও কোনো জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভিতরেই পচছে গরুগুলোর মৃ’তদেহ।
প্রায় সাড়ে তিন একর জমির ওপর তৈরি শ্রীকৃষ্ণ গোশালা। ১ হাজার ১০০ গরু থাকতে পারে এ গোশালায়। কিন্তু রয়েছে ১ হাজার ৮৫০টি গরু। সংস্থার পক্ষ থেকে মনজের কুলদীপ বলেন, ক্ষুধার জ্বালায় মরেছে গরুগুলো। আরও বহু গরু মরণাপন্ন। শরীর এত দুর্বল যে খাবার দিলেও খেতে চাইছে না। সূত্র: নিউজএইটটিন




