326280

পাঁচ সন্তানের ‘ক্ষুধা’ নিয়ে চিন্তিত এক অসহায় মা

ডেস্ক রিপোর্ট।। কয়েক বছরের যু’দ্ধের পরও বেঁ’চে গিয়েছেন উম্মে আহমেদ ও তার পরিবার। তবে এখন ৫ সন্তানের জননী উম্মে আহমেদ সিরিয়ান পাউন্ডের মান কমে যাওয়ায় চিন্তিত। কারণ, এটা তার সন্তানদের খাবার থেকে বিরত রাখবে। আল আউসাত

উম্মে আহমেদ বলেন, যু’দ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা সব ধরণের দুর্ভোগের স্বাদ পেয়েছি। ৩৯ বছর বয়সী এই নারী জানান, ইদলিবের বিরোধী দলের সঙ্গে লড়াই করে তিন বার বাস্তুচ্যুত হয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি ক্ষুধা পরবর্তীদের মধ্যে থাকবে।’

সম্পতি দিনগুলোতে অপ্রত্যাশিতভাবে সিরিয়ান পাউন্ডের মান হ্রাস পাচ্ছে। এতে জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। দোকান-পাঠ বন্ধ দেওয়া হয়েছে এবং অভুতপূর্ব প্রতিবাদের জন্ম নিয়েছে। উম্মে আহমেদ বলেন, তিনি পর্যাপ্ত পরিমান ময়দা মজুদ করার কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েছেন।

ইদলিবে রুটির দাম বৃদ্ধির ফলে ত্রিশ লাখ মানুষের শহরের দায়িত্বে থাকা হায়াত আতরির আল শাম-এর বিরুদ্ধে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। লড়াইয়ের ফলে প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত এবং অনেকেই সহায়তার ওপর নির্ভরশীল।

সাম্প্রতিক দিনগুলিতে কালোবাজারে সিরিয়ান পাউন্ডের মান এক স্তর থেকে পরের স্তরে আরও দ্রুত গতিতে নামতে শরু করেছে।

ad

পাঠকের মতামত