326102

দেশে করোনায় মৃ’তের সংখ্যা হাজার ছাড়াল

নিউজ ডেস্ক।। বিশ্বের অন্যান্য দেশে যখন করোনা পরিস্থিতি উন্নতির দিকে ঠিক তখনই বাংলাদেশে আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা যেন হু হু করে বাড়ছে। দেশে করোনায় মৃ’তের সংখ্যা হাজার ছাড়িয়েছে আজ বুধবার (১০ জুন)। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৩৭ জনের মৃ’ত্যুর মধ্য দিয়ে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০১২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩,১৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪,৮৬৫ জন।

বুধবার (১০ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনা ভাইরাসে মৃ’ত্যু ও আ’ক্রান্তের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭২৩ জনে। এসময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ২৩ হাজার ৮৭২ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আ’ক্রা’ন্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের পর মৃ’তের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৮৩ জনে।

ad

পাঠকের মতামত