অতিরিক্ত ভাড়া নিলে গণপরিবহনের নিবন্ধন-পারমিট বাতিল
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস ম’হামারির মধ্যে স্বাস্থ্যবিধি না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে গণপরিবহনের নিবন্ধন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি ল’ঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গত কয়েকদিনে সংবাদমাধ্যমে আসার বিষয়টি তুলে ধরে চিঠিতে বলা হয়, ‘এটা সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং শা’স্তিযোগ্য অ’পরাধ।’
যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি ল’ঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ২০১৮ সালের ‘সড়ক পরিবহন আইন, এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বি’ধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জানাতে বলা হয়েছে বিআরটিএ চেয়ারম্যানকে।
‘
মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছিল সরকার। সেজন্য মালিকদের ক্ষতি পোষাতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অ’ভিযোগ পাওয়া যাচ্ছে।






