326051

তিন মাস পর আবারো খুলছে কুয়েতের মসজিদগুলো

ডেস্ক রিপোর্ট ।। তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে কুয়েতের মসজিদগুলো। গত ১৩ মার্চ থেকে বন্ধ থাকা মসজিদগুলো চালু করার সবুজ সংকেত দিয়েছে ইসলামি মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম কুনা’র বরাতে জানা যায়, কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রী ডাক্তার ফাহাদ আল আফাসি সংবাদ সম্মেলনে বলেন আগামী বুধবার (১০ জুন) জোহর থেকে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলির মসজিদগুলো ৫ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্যে মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।

তিনি জানান, শুক্রবার জুমার খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হবে, এতে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন ও কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন। তা সরকারি টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে।

মন্ত্রী আরো জানান, মসজিদগুলো পুনরায় চালু করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। তাছাড়া ভাইরাসের বিস্তার রোধে রাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারা বর্ণিত সমস্ত প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপগুলো অনুসরণ করা হবে।

ad

পাঠকের মতামত