325963

২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ এ শনাক্ত ৯৯৮৭ জন, মৃ’ত্যু ৩৩১

ডেস্ক রিপোর্ট।। ভারতে কোভিড-১৯ এ সং’ক্রমণ প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে। পাল্লা দিয়ে মৃ’তের সংখ্যাওবাড়ছে। মঙ্গলবার সকালে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে ভারতে মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

এদিকে, করোনায় মৃ’তের সংখ্যার হিসেবে এখনও বিশ্বে দ্বাদশ স্থানেই রয়েছে ভারত। অন্যদিকে সং’ক্রমণের নিরিখে এখনও ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার চেয়ে সং’ক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

প্রতিদিনই ভারতে রেকর্ড হারে বাড়ছে করোনা সং’ক্রমণ। আ’শঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে। সূত্র : এএনআই, সংবাদ প্রতিদিন

ad

পাঠকের মতামত