325979

দেশে করোনা আ’ক্রান্ত ছাড়াল ৭১ হাজার

নিউজ ডেস্ক।। বিশ্বের অন্যান্য দেশে যখন করোনা পরিস্থিতি উন্নতির দিকে ঠিক তখনই বাংলাদেশে আ’ক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪৫ জনের মৃ’ত্যুর মধ্য দিয়ে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৫ জনে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। আ’ক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪৫ জনের মৃ’ত্যুর মধ্য দিয়ে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৫ জনে।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

এদিকে বিশ্বে করোনায় আ’ক্রান্ত হয়ে মোট মৃ’তের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আ’ক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৮ হাজার ৯৬৬ জন মানুষ মা’রা গেছেন। আর এ মা’রণ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ৫০০ জন।

মহাদেশভিত্তিক বিভাজনে দেখা গেছে, করোনা ম’হামারিতে সারাবিশ্বে যত মানুষের মৃ’ত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃ’তের সংখ্যা দ্রুত বাড়ছে। করোনাভাইরাস দেখা দেয়ার পর ৫ মাসে এই রোগে যত মানুষের মৃ’ত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রা’ণঘা’তী সং’ক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃ’ত্যুর সমান।

ad

পাঠকের মতামত