325975

ছোট ভাইকে প’রকীয়ার জেরে হ’ত্যা

নিউজ ডেস্ক।। প’রকীয়ার কারণে স্ত্রী ও আপন বড় ভাই মিলে হ’ত্যা করে নাটোরের ইট ভাটা শ্রমিক মিঠুকে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় চত্বরে ব্রিফিংয়ে একথা জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, ইট ভাটায় কাজ করার কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয় নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামের ভাটা শ্রমিক ওমর ফারুক মিঠুকে।

অনুপস্থিতির এ সময়ে মিঠুর বড় ভাই আব্দুল কাদেরের সঙ্গে স্ত্রী আম্বিয়া বেগমের অবৈধ সম্পর্ক হয়। এ সম্পর্ক স্থায়ী করতে ৩ মে রাতে বড় ভাই ও স্ত্রী মিলে মিঠুর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়।

ঘুমিয়ে গেলে তাকে শ্বাসরোধে হ’ত্যার পর লা’শ বাড়ির দরজার বাইরে ফেলে রেখে সবাইকে ডাকাডাকি করতে থাকে। তদন্তের পর পুলিশ নিহত মিঠুর স্ত্রী আম্বিয়া ও বড় ভাই আব্দুল কাদেরকে আ’টক করে। পরে তারা হ’ত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পুলিশ সুপার বলেন, গতকাল সোমবার তারা আ’দালতের হ’ত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাদের জে’ল হাজতে পাঠান।

ad

পাঠকের মতামত