326019

আরব দেশগুলোর মধ্যে প্রথম মঙ্গলে মহাকাশযান পাঠাচ্ছে আমিরাত

ডেস্ক রিপোর্ট।। মানববিহীন যানটির নাম দেওয়া হয়েছে আমাল বা ‘আশা’। ১৪ জুলাই জাপানের প্রত্যন্ত অঞ্চলের তানেগাশিমা দ্বীপ থেকে এটি উৎক্ষেপণ করার কথা রয়েছে। বিবিসি

মঙ্গলের কক্ষপথে একবার ঘুরতে যানটির সময় লাগবে ৫৫ ঘণ্টা। ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরে মঙ্গলগ্রহে পৌঁছাতে এটির সময় লাগবে প্রায় সাত মাস। চারিদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এটি।

এই প্রকল্পের পরিচালক সারাহ আল আমিরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশটির তরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন ‘স্পেস ইঞ্জিনিয়ারিং’ পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে।

মঙ্গলগ্রহের এক বছর ৬৮৭ দিনে। এই পুরো সময় মহাকাশযানটি মঙ্গলগ্রহেরে কক্ষপথ প্রদক্ষিণ করবে। জাপানের ‘রকেট’ দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের ‘সেন্সর’ থাকবে। এগুলো মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করবে।

যানটিতে খুব শক্তিশালী ‘রেজুলুশন’ সম্বলিত একটি ‘মাল্টিব্যান্ড’ ক্যামেরা থাকবে; যা সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম। বায়ুমণ্ডলের উপরিভাগ ও নিম্নভাগ পরিমাপ করার জন্য থাকবে একটি ‘ইনফ্রারেড স্পেকটোমিটার’; যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তৃতীয় আরেকটি সেন্সর অক্সিজেন ও হাইড্রোজেনের মাত্রা পরিমাপ করবে।

ad

পাঠকের মতামত