বিল দিতে না পারায় বৃদ্ধকে বেঁ’ধে রাখা হলো হাসপাতালের শয্যায়
আন্তর্জাতিক ডেস্ক:ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলেন। কয়েক দিনের চিকিৎসায় আরও ১১ হাজার টাকা বেড়ে যায় হাসপাতালের বিল।
এই অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় এক বৃদ্ধ রোগীকে দড়ি দিয়ে বিছানার সঙ্গে বেঁধে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশের শাজাপুর জেলার একটি হাসপাতালে।
ওই বৃদ্ধের মেয়ে বলেন, ‘আমরা হাসপাতালে ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলাম। কিন্তু চিকিৎসার জন্য আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হয়। তাই আমাদের কাছে বিল দেওয়ার টাকা ছিল না। বিল পরিশোধ করার সামর্থ্য আমাদের নেই।’
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি মৃগী রোগী ছিলেন। হাত-পা ছুঁড়ে যাতে নিজেকে আ’ঘা’ত করতে না পারেন, সেজন্য তাকে বেঁ’ধে রাখা হয়েছিল। এ ছাড়া মানবিক দিক বিবেচনা করে ওই রোগীর চিকিৎসার বিল মওকুফ করা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা জানার পর ওই হাসপাতালের বি’রু’দ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি শাসিত মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিররাজ সিং চৌহান। জেলা প্রশাসনকে ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।




