করোনা জীবাণু মাস্কে বাঁ’চতে পারে ৭ দিন, দাবী বিজ্ঞানীদের
নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের কোনো বিকল্প নেই। সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। মাস্কের পাশাপাশি অনেকে হ্যান্ড গ্লাভসও পরছেন। করোনা দূর করতে চলছে বিস্তর গবেষণা। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় বলা হয়েছে, মাস্কে করোনা ভাইরাস ৭ দিন পর্যন্ত বেঁ’চে থাকতে পারে।
গবেষণার আরও বলা হয়েছে, টাকা বা কাগজী নোটে এক দিন পর্যন্ত বেঁ’চে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁ’চে থাকার সম্ভবনা বেশি।
অন্যদিকে, মাস্কে সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁ’চে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।
হংকংয়ের বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁ’চে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি।
গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁ’চে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো বলে মত তাদের।
এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁ’চলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁ’চতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁ’চবে না বলে মত বিজ্ঞানীদের।




