করোনায় নাজেহাল ভারতে আ’ক্রা’ন্তের নতুন রেকর্ড
ডেস্ক রিপোর্ট।। বিশ্ব দাপিয়ে বেড়ানো প্রা’ণঘা’তী করোনা ভাইরাসে বি’পর্যস্ত প্রতিবেশী দেশ ভারত। সোমবার (৮ জুন) দেশটিতে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ৯৮৩ জনের আ’ক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আ’ক্রা’ন্তের রেকর্ড। এর আগে রোববার দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১ জন।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেয়া তথ্যে জানানো হয়, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আ’ক্রা’ন্ত ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। যা আ’ক্রা’ন্তের সংখ্যায় বিশ্বে পঞ্চম। অন্যদিকে করোনায় দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ।
এছাড়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মা’রা গেছেন ২০৬ জন। এ নিয়ে দেশটিতে মৃ’তে’র সংখ্যা ৭ হাজার ১৩৫ জনে দাঁড়ালো।
পঞ্চম দফায় দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ালেও তা বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়েছে। এরপর থেকে হু হু করে বাড়ছে দেশটিতে করোনা আ’ক্রা’ন্ত। গত ছয়দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আ’ক্রা’ন্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ।
করোনায় আ’ক্রা’ন্তে দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে আ’ক্রা’ন্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষ। যা করোনার উৎপত্তিস্থল চীনের থেকে বেশি।
সূত্র: এনডিটিভি






