325543

বাজারে বিশেষ জুতা করোনা রুখতে

নিউজ ডেস্ক।। করোনাকে রুখে দিতে দরকার সামাজিক দূরত্ব, আর সেই দূরত্বকে নিশ্চিত করতে এক জুতা কারিগর বানালেন নতুন ধরনের জুতা। রোমানিয়ার এক জুতা কারিগর এমন একটি জুতা বানিয়েছেনচ যা দেড় মিটার দূরত্ব থেকে স’তর্ক করবে মানুষকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দুই মাস লকডাউন শেষে মে মাসের মাঝামাঝিতে ইউরোপের দেশটিতে বিধিনি’ষেধ শিথিল করা হয়। এখন সামাজিক দূরত্ব রেখে মানুষের চলাফেরার জন্য গ্রিগোর লুপ নামে ওই কারিগর বানিয়েছেন বিশেষ এক জুতা।

ক্লুজ নাপোকা শহরের বাসিন্দা লুপের বানানো এই চামড়ার জুতা ৭৫ ইউরোপিয়ান মাপের। এটি পায়ে দিয়ে হাঁটলে এক ব্যক্তি সহজে আরেকজন থেকে নির্দিষ্টি দূরত্ব রাখতে পারবেন।

নতুন ডিজাইনের এ জুতা সম্পর্কে লুপ বলেন, দুজন ব্যক্তি এ জুতা পায়ে দিলে পরস্পরের মধ্যে সহজে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে পারবে।

২০০১ সাল থেকে নিজের নামেই জুতার দোকান খুলেন লুপ। লুপস শপ মূলত থিয়েটার এবং অপেরা হাউজের জন্য দেশজুড়ে জুতা বিক্রি করে।

ad

পাঠকের মতামত