সৌদি আরবে শুক্রবার (৫জুন) করোনা শনাক্ত ২৫৯১, মৃ’ত্যু ৩১
আন্তর্জাতিক ডেস্ক।। শুক্রবার (৫ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনিক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মা’রা গেছে ৩১ জন। সৌদি গেজেট
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সৌদি আরবে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৫, ৭৪৮ জন এবং মোট মৃ’ত্যু সংখ্যা ৬৪২ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৭০ হাজার ৬১৬ জন। নতুন শনাক্তের অধিকাংশ দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দা। তারপর ধারাবাহিকভাবে রয়েছে জেদ্দা, মক্কা ও হুফফ।




