325515

করোনায় আ’ক্রা’ন্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান

নিউজ ডেস্ক।। স্ত্রী আসমা কামরানের পর এবার নিজেই করোনায় আ’ক্রা’ন্ত হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে।

শুক্রবার ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল গণমাধ্যমকে বলেন, বদরউদ্দিন আহমদ কামরান বর্তমানে সিলেটে তার নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গত ২৭ মে করানাভাইরাসে আ’ক্রা’ন্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বর্তমানে আসমা কামরান সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তিনিও বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ad

পাঠকের মতামত