স্ত্রীসহ করোনায় আ’ক্রান্ত মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম!
ডেস্ক রিপোর্ট।। করোনা গ্রাসে এবার বিশ্বের ত্রাস কু’খ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও। আ’ক্রা’ন্ত স্ত্রী মেহজাবিনও। এছাড়াও করোনা সং’ক্রমিত হয়েছেন তার ব্যক্তিগত দেহরক্ষী ও কর্মীরাও। এই ঘটনার পর দাউদের গার্ডস আর অন্যান্য স্টাফদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ভারতীয় মিডিয়ার দাবি, দাদাউদ আর দাউদের স্ত্রীকে করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিওএ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার।
অ’পরা’ধ জগতের বেতাজ বাদশা তিনি। মুম্বাই ধারাবাহিক বি’স্ফো’রণ-সহ একাধিক না’শকতার সঙ্গে যুক্ত সেই কুখ্যাত ডনকে ছুঁতেও পারেনি ভারতের দুঁদে গোয়েন্দারা। সেই ত্রাস দাউদ ইব্রাহিমকে কিনা কাবু করেছে করোনাভাইরাস! সস্ত্রীক কোভিড পজিটিভ মুম্বাই বি’স্ফোর’ণের মাস্টার মাইন্ড। পাকিস্তান সরকারের সূত্র উদ্ধৃত করে এক ইংরাজি সংবাদমাধ্যম দাবি করেছে এই খবর। আর তাতেই শোরগোল পড়েছে অ’প’রাধ জগতে।
প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অ’পরা’ধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের। রাডারে থাকলেও কূটনীতির বেড়াজালে বহুবার দাউদ ফস্কেছে ভারতের হাত থেকে।




