ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নারী গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রে’প্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে অ’ভিযান চালিয়ে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি তাকে গ্রে’প্তার কর হয়। গ্রে’প্তার পলি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বি’রুদ্ধে ডিজিটাল নি’রাপত্তা আ’ইনে একটি মা’মলা দায়ের করেন। রাতেই ওই মা’মলায় পলিকে গ্রে’প্তার করা হয়। তাকে আ’দালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
মা’মলার বাদী রানা আহমেদ শান্ত বলেন, ‘এ ঘটনা ছাড়াও ওই নারী ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে মানহানিকর ও অ’শ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।’ উৎস: দৈনিক আমাদের সময়।




