র’ক্তের যে গ্রুপধারী কোভিড১৯ আ’ক্রান্তদের স্বাস্থ্যঝুঁ’কি বেশি
ডেস্ক নিউজ: করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত গু’রুতর রোগী এবং র’ক্তের ‘এ’ গ্রুপধারীদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। জিনগতভাবে অন্তত ৬ শতাংশ মানুষের র’ক্তের গ্রুপ দুর্বল প্রকৃতির। তাই তারা করোনায় আ’ক্রান্ত হলে বেশি ঝুঁ’কিতে পড়ছেন। স্কাই নিউজ, জে নিউজ
সম্প্রতি জার্মানির কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, জিনগত কিছু বৈশিষ্ট্যের মিল থাকা ও র’ক্তের গ্রুপ যাদের এ তারা করোনাভাইরাসে আ’ক্রান্ত হলে গু’রুতর অবস্থায় পড়ছেন।
গত মার্চে চীনের বিজ্ঞানীরা জানান, করোনাভাইরাসে আ’ক্রান্ত হলে যারা সবচেয়ে বেশি গু’রুতর অবস্থায় পড়ছেন তাদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এ’। এছাড়া রক্তের ‘এ’ পজেটিভ ও ‘এ’ নেগেটিভ গ্রুপধারীদের করোনায় আ’ক্রান্ত হওয়ার ঝুঁ’কি বেশি। সং’ক্রমিত হওয়ার ক্ষেত্রে তুলনামূলক কম ঝুঁ’কিতে আছেন র’ক্তের ‘ও’ গ্রুপধারীরা।
তবে অন্যদের তুলনায় ‘এ’ গ্রুপধারী রোগীদের ক্ষেত্রে অক্সিজেন কিংবা লাইফ সাপোর্টের প্রয়োজন হওয়ার হার ৫০ শতাংশ বেশি। এমনকি করোনায় মৃ’ত্যুর দিক দিয়েও এই গ্রুপের র’ক্ত ও জিনগতভাবে দু’র্বল সেই ছয় শতাংশ ব্যক্তির সংখ্যা বেশি।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মৃ’তদের মধ্যে ৪০ শতাংশই তরুণ। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত ৩০ মের মধ্যে হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে।
এই বয়সে করোনা আ’ক্রান্ত হয়ে যাদের অবস্থা গু’রুতর হয়ে যাচ্ছে তাদের নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানিরা। এর কারণ জিনগত ব্যাপার হতে পারে বলে প্রাথমিকভাবে বিজ্ঞানিদের ধারণা। এ কারণে জার্মানির কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষক ইতালির করোনায় গু’রুতর রোগীদের নমুনা সংগ্রহ করেছেন। প্রায় ১ হাজার ৬১০ করোনাভাইরাস আ’ক্রান্ত রোগীর নমুনা নিয়ে কাজ করছেন তারা।




