ভারতে প্রতিদিনই ভা’ঙছে রেকর্ড, ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত ৯ হাজার ৮৫১
ডেস্ক রিপোর্ট।। ভারতে প্রতিদিনই ভা’ঙছে করোনা ভাইরাসে আ’ক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৫১ জন। এর ফলে ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে , করোনা আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মা’রা গেছেন ২৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মা’রা গেছেন ৬ হাজার ৩৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৪৬২ জন। ভারতের সুস্থতার হার ৪৮.২৭ শতাংশ।
করোনায় ক্ষ’তিগ্রস্ত শীর্ষ ১০ দেশের মধ্যে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন ও ইতালি।




