325353

সৌদি আরব ও আরব আমিরাতে লকডাউনে বেড়েছে বিবাহ বি’চ্ছেদ

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত লকডাউনে সৌদি আরবে অস্বাভাবিকভাবে বেড়েছে বিবাহ বি’চ্ছেদ। অন্য সময়ের তুলনায় এই ম’হামারিতে দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা ৩০ শতাংশ বেড়েছে। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

ভ্রমণ নি’ষেধাজ্ঞা, কারফিউসহ নানা বি’ধিনি’ষেধের সময় শুধু ফেব্রুয়ারিতেই ৭ হাজার ৪৮২টি বিবাহ বি’চ্ছেদ ঘটেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির দৈনিক পত্রিকা ও কাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা রোধে আরোপ করা লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গো’পনে দ্বিতীয় বিয়ে করেছে যা বিবাহ বি’চ্ছেদকে ত্বরান্বিত করেছে।

গতকাল বুধবার সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্র’বণতা সৌদি পুরুষদের। তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধারণা প্র’ত্যাখ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন।

এদিকে আরব আমিরাতেও বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে।

ad

পাঠকের মতামত