325279

করোনায় মৃ’ত ব্যক্তির চিতায় আ’গুন দিতেই পাথরবৃষ্টি, অতঃপর…

ডেস্ক রিপোর্ট।। করোনায় মৃ’ত বৃদ্ধের মৃ’তদেহ সত্কার করতে এসে পাথর নিক্ষেপকারীদের হা’মলার মুখ পড়ল গোটা পরিবার। পরিস্থিতি এতটাই ভ’য়’ঙ্কর হয়ে ওঠে যে শেষপর্যন্ত আধপোড়া ম’রদেহ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন মৃ’তের ছেলেরা।

মঙ্গলবার এই ঘটনা ঘটে ভারতের জম্মুর ডোডায়। সেখানে করোনায় মৃ’ত ৭২ বছরের এক বৃদ্ধের ম’রদেহ সত্কার করতে এসেছিলেন তার দুই ছেলে ও স্ত্রী।

সোমবার ওই বৃদ্ধের মৃ’ত্যু হয় ডোডার গভর্মেন্ট মেডিকেল কলেজে। অ্যাম্বুলেন্স থেকে ম’রদেহ নামিয়ে অন্ত্যেষ্টি করতে যেতেই বিপদ। এলাকার লোকজন জড়ো হয়ে যায় শ্মশানে।

মৃ’ত বৃদ্ধের ছেলে সংবাদমাধ্যমকে জানান, সরকারের রেভিনিউ অফিসার ও একটি মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে আমার বাবার দেহ সত্কার করতে গিয়েছিলাম। ডোডার ডোমানা এলাকার একটি শ্মশানে বাবার চিতায় আগুন দেওয়া হয়। তারপরই কোথা থেকে এলাকার লোকজন এসে হাজির। ওরা প্রথমে সত্কারে বাধা দেয়। এরপর আমাদের লক্ষ্য করে পাথর ছু’ড়তে থাকে, লা’ঠি নিয়ে তেড়ে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আধপোড়া ম’রদেহ অ্যাম্বুলেন্সে তুলে পালাতে বাধ্য হই।

বৃদ্ধের ছেলে আরও জানান, সরকারের কাছে অনুমতি নিয়েই আমরা ম’রদেহ সত্কারের জন্য ডোডায় নিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল সব ঠিক করা আছে অন্ত্যেষ্টিতে কোনও বাধা হবে না। ঘটনাস্থালে পুলিশ ছিল কিন্তু তারা কিছুই করেনি।

উল্লেখ্য, পরে ওই মৃ’তদেহ সৎকারের ব্যবস্থা করে প্রশাসন। পুলিশের উপস্থিতিতে সবকাজ সম্পন্ন হয়। সূত্র: জিনিউজ

ad

পাঠকের মতামত