325264

স্বামী-স্ত্রী ও শাশুড়ি গাঁজাসহ আ’টক

নিউজ ডেস্ক।। হিলিতে মা’দকবি’রোধী অ’ভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জনকে আ’টক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব চণ্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আ’টক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অ’ভিযান চালিয়ে তাদের শয়ন কক্ষের মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ’ গ্রামগাঁজাসহ শহিদুল (৩৮), স্ত্রী জমিরন (২৫) ও তার মা শরিফা বেগমকে (৫৫) আ’টক করা হয়।

তাদের বি’রুদ্ধে হাকিমপুর থানায় মা’দকদ্রব্য আ’ইনে মা’মলা করে দিনাজপুর আ’দালতে পাঠানো হবে।

ad

পাঠকের মতামত