সাত বছরের শিশুকে ধ’র্ষণের অ’ভিযোগে ১৩ বছরের কিশোর আ’টক
নিউজ ডেস্ক।। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা শহরে ১৩ বছরের কিশোর সাত বছরের এক শিশুকে ধ’র্ষণ করেছে বলে অ’ভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাবা পুলিশে অ’ভিযোগের পর পুলিশ ওই কিশোরকে আ’টক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাহিভাগ এলাকায়।
শিশুটির স্বজন ও শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, শিশুটি শহরের শাহিভাগ বস্তিতে বসবাস করে। তার বাবা গরিব দিনমজুর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহিভাগ বস্তির পাশের একটি ডোবায় ফুল তুলতে যায় শিশুটি।
এ সময় ওই কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে ধ’র্ষণ করে। শিশুটি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে তাকে হাতেনাতে আ’টক করেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ধ’র্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আ’টক করে আ’দালতে পাঠিয়েছে। কিশোরও একই বস্তিতে বাস করে।






