ফ্লয়েডের ৬ বছরের মেয়ে গিয়ানা বললেন ‘বাবা বিশ্বকে পরিবর্তন করেছে, আমি তাকে মিস করি’ (ভিডিও)
ডেস্ক রিপোর্ট।। জর্জ ফ্লয়েডের ৬ বছরের মেয়ে গিয়ানা জানেন না পুলিশের নি’র্যাত’নে তার বাবা মা’রা গেছেন। পুলিশ কর্মকর্তা চভিন তার বাবার ঘাড়ে ৮ মিনিট ৪৬ সেকেন্ড চেপে বসেছিলেন তাও জানেন না। অতটুকু মেয়ে তাও গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে বললেন তার বাবা তাকে কোলে নিয়ে খেলত, মজা করত। এসময় তার মা রক্সি ওয়াশিংটন পাশেই ছিলেন। ডেইলি মেইল
গিয়ানাকে বলা হয়েছে তার বাবা নিঃশ্বাস নিতে না পেরে মা’রা গেছেন। অতটুকু মেয়ে তাই বিশ্বাস করেছে। সে এখনো জানেনা পুলিশী নি’র্যাত’নের কারণে তার বাবার মৃ’ত্যু হয়েছে। তারপরও গিয়ানা বলেন তার বাবা বিশ্বকে পরিবর্তন করেছে।
ক্যামেরার সামনে গিয়ানাকে বুধবার সকালে বেশ হাসিখুশি দেখা যায়। তার চোখ উজ্জ্বল ছিল। বড় হলে সে ডাক্তার হতে চায় এবং মানুষের সেবা করবে বলে জানায়।
আরেকটি ভিডিওতে দেখা যায় গিয়ানা তার আঙ্কেলের ঘাড়ে বসে মিনিয়াপলিসের প্রতিবাদ দেখছে এবং হাসতে হাসতে বলছে, ‘ড্যাডি চেঞ্জড দি ওয়ার্ল্ড’।
EXCLUSIVE: “I miss him.” George Floyd’s 6-year-old daughter speaks out about her dad for first time. https://t.co/bBGr4T4Es4 pic.twitter.com/d4dkj5AMEy
— Good Morning America (@GMA) June 3, 2020




