325168

চু’মু দিয়ে তামাশার ঝলক দেখালেন নোবেল (ভিডিও)

বিনোদন ডেস্ক।। এক গানের প্রচারণায় নানা রকম তামাশার আশ্রয় নিয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গানের প্রচারণায় নেতিবাচক মন্তব্য করার কারণে সমালোচনা মুখেও পড়তে হয়েছে তাকে।

তবে তার পরবর্তী ‘তামাশা’ গানের প্রচারের জন্য নানা বি’তর্কের জন্ম দিয়েছেন এমনটাই দাবি করেছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

কয়েকদিন আগে জানা যায়, গানটির ভিডিওতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এরই মধ্যে শুটিংয়ের কাজ শেষ করেছেন তারা। এবার গানের ভিডিওর একটি চু’ম্বন দৃশ্য প্রকাশ করলেন নোবেল। ৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে স্ত্রীকে চু’ম্বন করতে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন—খুব শিগগির তামাশার ট্রেইলার আসছে।

ট্রেলার ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিল। উচ্ছ্বাস প্রকাশ করে সালসাবিল বলেন—কোনো দিন ভাবিনি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করব। খুব ভালো লাগছে। দেখা যাক কাজটি শেষ হলে আমাকে পর্দায় কেমন দেখায়। দেখার অপেক্ষায় আছি।

অন্যদিকে নোবেল বলেন, প্রথম মৌলিক গানের শুটিং বৃহৎ পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থির কারণে ছোট পরিসরে বাসাতেই শুটিং করেছি। গানে বউকে মডেল করেছি। এতে করে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁ’চে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম।

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিওটি নির্মাণ করছেন নাজমুল হাসান। আগামী ৭ জুন নোবেলের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

ad

পাঠকের মতামত