325170

ট্রাম্পকে নিয়ে প্রশ্নে ২০ সেকেন্ড চুপ ছিলেন ট্রুডো (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক।। জর্জ ফ্লয়েডের অপঘা’তকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে সাংবাদিকের প্রশ্ন শুনে ২০ সেকেন্ড থমকে রইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংকালে ট্রুডোর কাছে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভ দমনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলপ্রয়োগ এবং সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে তার মতামত কী?

এই প্রশ্নের পর দীর্ঘ ২০ সেকেন্ড ইতস্ত চুপ থেকে ট্রুডো বলেন, ‘আমরা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে কী ঘটছে তা হতাশা ও আ’ত’ঙ্কের বলে মনে করছি। এখন মানুষকে একত্রিত করার সময়, এখন জনগণের কথা শোনার সময়। অন্যায় আসলে কী তা বোঝার সময় এসেছে। বছরের পর বছর ধরে অগ্রগতি হওয়া স্বত্ত্বেও অন্যায় অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্ণবাদের বি’রুদ্ধে কানাডাবাসীকেও সোচ্চার থাকতে হবে। আর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আমার কানাডাবাসীর পাশেই দাঁড়ানো উচিত।’

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নি’র্মমভাবে নি’হত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হ’ত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক।

এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বি’ক্ষোভ ও স’হিংসতা ছড়িয়ে পড়ায় দেশটিতে ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, স’হিংসতা মোকাবিলায় কমপক্ষে ২৮টি রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাজধানী ওয়াশিংটনে সেখানকার জাতীয় গার্ড বাহিনী মোতায়েন করা হয়েছে।

কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর বি’ক্ষোভ দমনে সেনা মোতায়েনের প্রস্তাব গ্রহণ না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার তাদের সমালোচনা করেছেন।

বি’ক্ষোভ দমনে ট্রাম্পের সেনা মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০ সেকেন্ড চুপ থেকে এই উত্তর দেন।

ad

পাঠকের মতামত