ভারতে করোনায় আ’ক্রা’ন্ত ২ লাখ, মৃ’ত্যু ৫ হাজার ৬শ’
নিউজ ডেস্ক।। ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্তের সংখ্যা। এরইমধ্যে আ’ক্রা’ন্তের হিসেবে জার্মানি ও ফ্রান্সকে ছাড়িয়ে সপ্তম স্থানে এশিয়ার দেশটি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৪৩ জন। আ’ক্রা’ন্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।
আ’ক্রা’ন্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। মোট মৃ’ত্যু’র হিসেবে চীন ও রাশিয়াকে আগেই টপকে গিয়েছিল ভারত। এখন পর্যন্ত মা’রা গেছে ৫ হাজার ৬১০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশটিতে মোট মৃ’ত্যু’র মধ্যে মহারাষ্ট্রেই ২ হাজার ৩৬২ জন মারা গেছে। গুজরাটে এক হাজার ৬৩ জন এবং রাজধানী দিল্লিতে মোট ৫২৩ জনের মৃ’ত্যু হয়েছে। শতাধিক মৃ’ত্যু’র তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৩৫৮), পশ্চিমবঙ্গ (৩২৫), উত্তরপ্রদেশ (২১৭), রাজস্থান (১৯৮), তামিলনাড়ু (১৮৪)।
অন্যদিকে আ’ক্রা’ন্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে। সেখানে করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫৮ জন নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছে সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আ’ক্রা’ন্ত হলো ৭০ হাজার ১৩ জন।
এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আ’ক্রা’ন্ত ২৩ হাজার ৪৯৫ জন। রাজধানী দিল্লিতে মোট ২০ হাজার ৮৩৪ জন করোনায় আ’ক্রা’ন্ত হয়েছে।
গুজরাটে মোট আ’ক্রা’ন্ত ১৭ হাজার ২০০ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৮,৯৮০), মধ্যপ্রদেশ (৮,২৮৩), উত্তরপ্রদেশ (৮, ০৭৫), পশ্চিমবঙ্গ (৫,৭৭২), বিহার (৩,৯২৬), অন্ধ্রপ্রদেশ (৩,৭৮৩), কর্নাটক (৩,৪০৮), তেলাঙ্গানা (২,৭৯২), জম্মু ও কাশ্মীর (২,৬০১), হরিয়ানা (২,৩৫৬), পাঞ্জাব (২,৩০১), উড়িষ্যা (২,১০৪), আসাম (১,৩৯০), কেরালা (১,৩২৬), উত্তরাখণ্ড (৯৫৮)।
উল্লেখ্য, করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা প্রতিদিন উল্লেখযোগ্য হারে বাড়লেও আ’ক্রান্ত’দের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও কম না। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ আ’ক্রা’ন্ত হওয়ার পর এখন পর্যন্ত ৯৫ হাজার ৮০৮ জন সুস্থ হয়েছেন। উৎস: আনন্দবাজার।’




