325143

অ’ন্তর্বাসের ভাঁজে থাকা যে পোকা থেকে ঘটছে মৃ’ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বাসের ভাঁজেই বাসা বাঁধছে বি’পদ। তাই জ্বর হলেই গো’পনাঙ্গ পরীক্ষার পরামর্শ দিলেন চিকিৎসকরা। রোগের নাম স্ক্র্যাব টাইফাস। ভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্যানুসারে, দক্ষিণ ভারতে এরইমধ্যে সরকারিভাবে এ রোগে আ’ক্রান্ত হয়ে দু’জনের মৃ’ত্যু হয়েছে।

বেসরকারি মতে, সংখ্যাটা অনেক বেশি। কারণ, ‘অজানা জ্বর’এ যে মৃ’ত্যুর খবর মিলছে, তার সিংহভাগ এই স্ক্র‌্যাব টাইফাসের কা’মড়েই ঘটছে।

সেখানকার পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে চলতি সময়েই ১৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের সবার মধ্যে কিছু ‘কমন’ উপসর্গ দেখা গেছে। প্রবল জ্বর, গায়ে ব্যথা এবং গো’পনা’ঙ্গে সিগারেটের ফোসকার মতো দাগ। এমনটাই জানিয়েছেন, ওই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিশান্তদেব ঘটক।

নিশান্তদেব একাধিক স্ক্র‌্যাব টাইফাস আ’ক্রান্ত শিশুকে চিকিৎসা করে সারিয়ে তুলেছেন। তিনিও মেনে নিলেন, শহরের মানুষের এই পোকাবাহিত রোগে আ’ক্রান্ত হওয়াটা বেশ দুশ্চিন্তার। কারণ, স্ক্র‌্যাব টাইফাসের জন্য দায়ী ‘ট্রম্বিকুলিড মাইট’ মূলত ধানখেত ও ঝোপঝাড়ের মধ্যে থাকে। ইঁদুর, কুকুর, বিড়াল ও গবাদি পশুর শরীরে সাধারণত বাসা বাঁধে।

এদের কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষের শরীরে দং’শন করলেই বি’পদ। প্রবল জ্বর আসবে। যেখানে দং’শন করছে পোকা, সেখানে ফোসকা পড়ে যাবে। দং’শনের ১০ থেকে ১৪ দিনের মাথায় জ্বর দেখা যায়। সময়মতো চিকিৎসা না হলে মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃ’ত্যুর মুখে পড়তে পারে রোগী। যদিও এই রোগের সঙ্গে সেভাবে গ্রামবাংলার পরিচয় নেই।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরিন্দম বিশ্বাস জানান, অনেকেই স্ক্র্যাব টাইফাসে আ’ক্রান্ত হওয়াটাকে টাইফয়েড ভেবে ভুল করছেন। অনেক সময় ভুল চিকিৎসা হচ্ছে। র’ক্তপরীক্ষায় কিছু ধরাও পড়ছে না। ফলে, সমস্যা হচ্ছে। এই রোগ শরীরে বাসা বাঁধলেও লিভার ও প্লীহা বড় হয়ে যায়। তখন র’ক্ত পরীক্ষা করালে নিশ্চিত হওয়া যায়। এই পোকার উপর তেমন গবেষণা হয়নি।

পতঙ্গবিদরা সবাই মশা নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে, কুঁচকি, বগল ও কোমরের ভাঁজেই এই পোকা বেশি করে কা’মড়ায়। শরীরের একেবারে গো’পন জায়গায় কাম’ড়ায় বলে অনেক সময়ই দেরিতে ধরা পড়ে। জ্বর এলে তাই দ্রুত গো’পনা’ঙ্গ ও তার আশপাশ পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি জানিয়েছেন, বাড়িতে ইঁদুর থাকলে সাবধান হতে হবে। রাস্তার কুকুর বা বিড়ালের সংস্পর্শেও সাবধানে থাকতে হবে। বাড়িতে বাগান বা ঝোপঝাড় থাকলেও সত’র্কতা দরকার।

ad

পাঠকের মতামত