325139

বাবা-মা ও মেয়ের বাসের ধাক্কায় মৃ’ত্যু, ছেলে হাসপাতালে

নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাবা-মা ও মেয়ের মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল নামক স্থানে দু’র্ঘটনা’টি ঘটে।

নি’হত’রা হলেন- শাহজাদপুরের বাদলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ সূত্রধরের ছেলে কানছু সূত্রধর (৪০), স্ত্রী আন্না সূত্রধর (৩৫) এবং মেয়ে সীমা সূত্রধর (৭)। আ’হ’ত ছেলে সন্তান শুভ (১৪) শাহজাদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার এস.আই গোলজার হোসেন জানান, সামাজিক অনুষ্ঠান শেষে কানছু সূত্রধর স্ত্রী ও ছেলেমেয়েসহ মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস সরিষাকোল নামক স্থানে সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আন্না সূত্রধর নি’হ’ত হন। হাসপাতালে নেবার পথে বাকি দু’জন মা’রা যান।

শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, দু’র্ঘটনা’র খর পেয়ে পুলিশ যাবার আগেই স্বজনরা লা’শ নিয়ে চলে গেছে। পরে লা’শগুলো উ’দ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঘা’তক পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাসটি বা এর চালক-হেলপারকে আ’টক করা সম্ভব হয়নি। উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত