324961

করোনায় বিশ্বে মৃ’ত ৩ লাখ ৭১ হাজার ৯৯৫

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাস আ’ক্রা’ন্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেছে। খবর ইউএনবি’র।

সোমবার সকাল পর্যন্ত করোনা আ’ক্রা’ন্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৬৫ হাজার ১৮১ জন এবং মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আ’ক্রান্তে’র সংখ্যা প্রায় ১৭ লাখ ৮৯ হাজার ৩৬৪ জন এবং দেশটিতে মা’রা গেছেন প্রায় ১ লাখ ৪ হাজার ৩৫৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

তবে এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সংখ্যা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগী গু’রুতর অবস্থায় থাকায় প্রকৃত পরিস্থিতি আরও খারাপ।

যুক্তরাষ্ট্রের পর মৃ’তে’র দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন।

এ দিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জন করোনাভাইরাসে মা’রা গেছেন বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কোভিড-১৯ সং’ক্রা’ন্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃ’ত্যু’র সংখ্যা বেড়ে ৬৫০ জনে এবং আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৩ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সং’ক্রম’ণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রা’ণঘা’তী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সং’ক’টকে ম’হামা’রি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ad

পাঠকের মতামত