324863

ভারতে করোনা ছড়ানোর জন্য দায়ী ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট।। ভারতের গুজরাটের হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানের জন্যই করোনায় বি’পর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই।

রোববার (৩১ মে) এই অ’ভিযোগই করলেন শিব সেনার মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। পাশাপাশি কেন্দ্রীয় সরকার কোনও রকম পরিকল্পনা ছাড়াই লকডাউন জা’রি করেছে বলেও দাবি  করেন তিনি।

তিনি বলেন, এটা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না যে আমেদাবাদের প্রচুর মানুষের সমাবেশ হওয়ার জন্যই গুজরাটে করোনার সং’ক্রমণ হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এদেশে আসা কিছু প্রতিনিধি মুম্বাই এবং দিল্লিতে ঘোরেন। এই ঘটনাগুলি ভাইরাসের সং’ক্রমণ ছড়াতে সাহায্য করেছে।

লকডাউনের বিষয়েও কেন্দ্রীয় সরকার কোনও পরিকল্পনা না নিয়েই একে বাস্তবায়িত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত