যুক্তরাষ্ট্রে বি’ক্ষোভ, ২৫ শহরে কা’রফিউ
ডেস্ক রিপোর্ট।। ফ্লয়েড বি’ক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্যের ২৫ শহরে কা’রফিউ জারি করা হয়েছে। গার্ডিয়ান ও সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বি’ক্ষোভের যুক্তরােষ্ট্রের অন্তত ৮টি রাজ্যে ফ্লয়েড প্রতিবাদ সামাল দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। চলছে লুটপাট, পুলিশের গাড়িতে অ’গ্নিসংযোগ, ভাং’চুর আর বি’ক্ষোভ।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষো’ভকারীদের বি’রুদ্ধে হিং’স্র কুকুর ও ভ’য়ঙ্কর অ’স্ত্র ব্যবহারের হু’মকি দিয়েছেন।
লস এ্যাঞ্জেলসের মেয়র এরিক গারচেট্টি পুরো শহরজুড়েই কা’রফিউয়ের মেয়াদ বৃদ্ধির পর সবাইকে ঘরে থাকার জন্যে অনুরোধ করে বলেছেন, ‘আমি সব সময় লস এ্যাঞ্জেলসের বাসিন্দাদের রক্ষা করব।’
মিনিয়াপলিসের ৮০ শতাংশ মানুষ এখন কারাগারে বন্দী। এদের গত দুই দিনে মিনেসোটা থেকে গ্রে’প্তার করার তথ্য মিলেছে হেনিপিন কাউন্টি শেরিফস অফিস থেকে।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, গত কয়েক দশকে যা নির্মাণ হয়েছে তা শেষ হয়ে গেছে শহরের বাইরে থেকে আসা বি’ক্ষোভকারীদের ভাং’চুরের কারণে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ১০ হাজার ৮০০ সেনা পাঠানোর পর আরো ৪ হাজার ১০০ সিটিজেন সোলজার্স ও এয়ারম্যানকে মিনেসোটায় মোতায়েন করা হয়।




