মহান আল্লাহকে এই উপহারের জন্য ধন্যবাদ জানাই: আশরাফুল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দ্বিতীয়বার সন্তানের বাবা হয়েছেন। (২৯ মে) রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি।
এ খবর নিশ্চিত করে নিজের ফেসবুক আইডিতে আশরাফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে আল্লাহ আমাদের একটি পুত্রসন্তান দান করেছেন। মহান আল্লাহকে এই উপহারের জন্য ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘অর্চি এবং শিশুপুত্র দুজনেই আল্লাহ্র রহমতে ভালো আছে। দয়া করে সবাই তাদের জন্য দোয়া করবেন। নতুন সন্তানকে পেয়ে আমরা আনন্দিত। নবজাতকের জন্য সবাই প্রার্থনা করবেন।’






