বর্ণবাদে জ্বলছে যুক্তরাষ্ট্র: দা’ঙ্গা, আ’গুন, লুট নিয়ন্ত্রণে ব্যর্থ সেনা ও পুলিশ
ডেস্ক রিপোর্ট।। পুলিশ জানিয়েছে, অ্যারিজোনার ফিনিক্স শহরের পুরো প্রা’ণকেন্দ্র জ্বালিয়ে দিয়ে ধ্বং’সস্থুপে পরিণত করেছেন বি’ক্ষোভকারীরা। শুধু ফিনিক্স নয়, জর্জ ফ্লয়েড হ’ত্যাকা’ণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি শহরে চলছে এ ধরণের ধ্বং’স্বাত্মক প্রতিবাদ। সিএনএন, ফক্স, এবিসি
এক টুইট বার্তায় ফিনিক্স পুলিশ বলেছে, ‘পুরো ডাউনটাউন এলাকায় মানুষের সম্পদ ভাঙ’চুর করা হয়েছে। বেশ কিছু বি’ক্ষোভকারী অ’পরাধীর মতো আ’চরণ করছেন। এই এলাকার কোনও প্রতিষ্ঠানের দরজা জানালার কাঁচ আর অবশিষ্ট নেই। রাস্তায় পার্ক করা অজস্র গাড়ি ভে’ঙে ফেলা হয়েছে।’
হ’ত্যাকা’ণ্ডের কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিশে গ্রে’প্তার করা হয়েছে কয়েক ডজনকে। শহরটির পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে। রাজ্য সরকার সবকিছু নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের ১৭০০ সদস্যকে মিনিয়াপোলিসে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এখনও শহরটিতে প্রায় বন্দী অবস্থায় আছেন আড়াই হাজার পুলিশ সদস্য।
পোর্টল্যান্ড সিটি পুলিশ বর্তমান পরিস্থিতিকে দা’ঙ্গা বলে ঘোষণা করেছে। তারা বলছে সামরিক বাহিনী মোতায়েন না করলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।
ডেট্রোয়েটে বি’ক্ষোভকা’রীদের উপর কে বা কারা গু’লি চালিয়েছে। এই ঘটনায় গু’লিবিদ্ধ হয়ে মা’রা গেছেন ১৯ বছর বয়সী এক ব্যক্তি।






