324698

নামাজের জন্য গির্জা খুলে দিল জার্মানি

নিউজ ডেস্ক।। ইউরোপে করোনা মোকাবিলায় সফলতার পর এবার ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। করোনায় দেশটির রাজধানীতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা যেন নামাজ আদায় ও ইবাদত করতে পারেন সে জন্য খুলে দেয়া হয়েছে খ্রিস্ট সম্প্রদায়ের একটি গির্জা।

এ যেন সংহতি, সহমর্মিতা আর সৌভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল জার্মানি। প্রা’ণঘা’তী করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া জার্মানির অধিকাংশ মসজিদগুলোতে যখন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছিলো তখনই এগিয়ে এলো মধ্য বার্লিনের খ্রিস্ট সম্প্রদায়ের এভাংগালিউম মার্থা গির্জার সার্বজনীন কমিটি। করোনার সংক’টে প্রার্থনার জন্য খুলে দেয়া হলো গীর্জার মূল মিলনায়তন।

একজন মুসলমান বলেন, ‘আমি এই প্রথমবারের মত গির্জায় নামাজ পড়লাম, দারুণ অভিজ্ঞতা। বলে বোঝানো যাবে না।’

ad

পাঠকের মতামত