324606

করোনা ঠেকাতে মন্দিরে নরবলি, বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ম’হামারি ঠেকানোর নামে মন্দিরে এক ব্যক্তিকে হ’ত্যা করছেন স্বয়ং পুরোহিত। এরপর ওই ব্যক্তি কা’টা মাথা দিয়ে পুজা দিয়েছেন ওই নরাধম। এই নি’র্মম হ’ত্যাকা’ণ্ড ঘটেছে সেখানকার উড়িষ্যা রাজ্যে।

পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে এই হ’ত্যাকা’ণ্ড ঘটিয়েছেন বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন অন্য কথা। তাদের দাবি, সম্পত্তির লোভেই তিনি এই হ’ত্যাকা’ণ্ড ঘুটিয়েছেন। এখন সাজা থেকে বাঁ’চতে ধর্মের অজুহাত দিচ্ছেন।

যদিও ওই পুরোহিত দাবি করেছেন, তিনি স্বপ্নে দেখেছেন মন্দিরে নরবলি দিতে হবে। এতে তুষ্ট হবে ভগবান। এরপরই ভারত থেকে বিদায় হবে করোনা ম’হামারি।

এরপর ওই পুরোহিত মন্দিরের ভিতর কুড়াল দিয়ে এক ব্যক্তিকে খু’ন করেন। এরপর ওই লোকের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলেন এবং সেই কাটা মুণ্ডু সামনে রেখে পুজো দেন।

গত বুধবার রাতে এই ভ’য়াব’হ ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কটকে, নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে এক মন্দিরে।

এ ঘটনায় বুধবার রাতেই সংসারী ওঝা নামে মন্দিরেরই সত্তোরোর্দ্ধ পুরোহিতের বি’রুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে নৃ’শংসভা’বে খু’নের অ’ভিযোগ উঠেছে।

পুরোহিতের হাতে নিহত ওই ব্যক্তির নাম সরোজকুমার প্রধান (৫২)। মন্দিরের ভিতর থেকে ইতিমধ্যে মরদেহ এবং হ’ত্যাকা’ণ্ডে ব্যবহৃত কুড়ালটি উ’দ্ধার করেছে পুলিশ।

এই নরহত্যা ঘটনোর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে থানায় এসে পুলিশের কাছে আ’ত্মসমর্পণ করেন ওই পু’রোহিত। আর তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে খু’ন করেছেন বলেও দাবি করেন।

তবে ৭২ বছর বয়সী ওই পুরোহিতের দাবি ধোপে টিকছে না। এলাকার লোকজনের অ’ভিযোগ, বহুদিন ধরেই পুরোহিত সংসারী ওঝার সঙ্গে একটি আমবাগান নিয়ে নি’হত সরোজের বিবাদ চলছিল। ওই আমবাগানটি দখলের উদ্দেশ্যেই স্বপ্নাদেশের নামে তাকে খু’ন করেছেন ওই পুরোহিত।

কটকের পুলিশ জানাচ্ছে, নি’হতের লা’শ ম’য়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও ওই লোভী ও নি’ষ্ঠুর পুরোহিতের বি’রুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

এই ডিজিটাল যুগে যখন মোদি সরকার চাঁদে মাহাকাশ যান পাঠায়, তখনও দেশটিতে এমন পৈশাচিক ঘটনা ঘটে। আর সেখানে ধর্মের নামে পার পেয়ে যায় এসব ভণ্ড সাধু ও পুরেহিতরা। সূত্র: সংবাদ প্রতিদিন

ad

পাঠকের মতামত