324711

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আ’ট’ক করেছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট।। মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাঈদ সাবরিকে আ’টক করেছে ইসরাইলি বাহিনী। গতকাল শুক্রবার বায়তুল জেরুজালেমে অবস্থিত তার বাসভবনে ইসরায়েলের গো’য়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আ’টক করে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইমাম সাবরিকে পশ্চিম জেরুজালেমের আল কাশলা থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য।

এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আ’টকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্র’তিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে গ্রে’প্তারের মাধ্যমে আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লং’ঘন করা হয়েছে। মুসলিমদের এ অধিকারের ওপর আ’ঘাত হানা হয়েছে।

তিনি বলেন, খতিবকে গ্রে’প্তারের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লিশূন্য করারও চেষ্টা চলছে। এই ষ’ড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে। এছাড়া ইসরায়েল করোনার অজুহাতে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষ’ড়যন্ত্র চালাচ্ছে। এসব ষ’ড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

এই হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

ad

পাঠকের মতামত