324543

গাছে মায়ের ঝুলন্ত লা’শ, পুকুরে মেয়ের

নিউজ ডেস্ক।। নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে গাছে ঝু’লন্ত অবস্থায় বিবি মরিয়ম (২৬) ও পুকুর থেকে তার আড়াই বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের লা’শ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নি’হ’ত মরিয়মের স্বামী আকবর আলী বাবর (২৮) প’লাত’ক রয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ৯৩শল্লা গ্রামের কাজিরটেক এলাকা থেকে লা’শ দুটি উ’দ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮-৯ বছর আগে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকার আবুল কাশেমের মেয়ে মরিয়ম ও শল্লা গ্রামের সোলাইমানের ছেলে আকবর আলী বাবরের বিয়ে হয়। তাদের ঘরে সুজন (৬), সোহান (৪) নামের দুই ছেলে ও সানজিদা নামের এক মেয়ে ছিল। বাবর পেশায় কৃষক। স্ত্রী, ছেলেমেয়ে ও মাকে নিয়ে বসবাস করতেন বাবর। ঈদের আগে তার ছোট ভাই ঢাকা থেকে বাড়িতে এসে বাবরের পরিবারের সঙ্গে ছিল। আজ সকাল থেকে বাবর, তার ভাই ও মা প’লাতক রয়েছেন।

নি’হত গৃহবধূ মরিয়মের ভাই মো. আবদুল করিম জানান, সানজিদা জন্ম নেওয়ার দুই মাস আগে মরিয়ম বাবার বাড়িতে ছিলেন। এ সুযোগে বাবর তাদের পাশের এক স্কুল ছাত্রীর সঙ্গে প’রকী’য়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকায় একটি সালিস হলেও ওই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি বাবর। এ নিয়ে মরিয়ম কিছু বলতে গেলে বাচ্চাদের সামনে তাকে শা’রীরি’ক নি’র্যাত’ন করতেন বাবর। এ ছাড়াও কারণে-অকারণে বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে প্রায়ই মা’র’ধর করতেন তিনি।

আবদুল করিম জানান, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বাবর তার পরিবারের লোকজনের সহযোগিতায় মরিয়ম ও সানজিদাকে পানিতে ডুবিয়ে হ’ত্যা করে। পরে মরিয়মের লা’শ পুকুরের পাশের একটি কুল (বরই) গাছের সাথে ঝু’লিয়ে ও সানজিদার লাশ পুকুরে রেখে পালিয়ে গেছেন। অপর দুই ছেলে বাড়িতে আছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বলেন, ‘পার্শ্ববর্তী এক স্কুলছাত্রীর সঙ্গে বাবরের প’র’কী’য়া সম্পর্ক ছিল বলে স্থানীয় যুবকরা জানিয়েছেন। গত কয়েক মাস আগে এলাকার কয়েকজন যুবক বাবরকে আ’ট’ক করে কিছু টাকা নিয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে বসার জন্য উভয় পক্ষকে বললেও তারা কেউ তাতে সাড়া দেননি।’

ঘটনাস্থল থেকে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) কাউসার জানান, ‘গৃহবধূ মরিয়মের লা’শ নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে ঝু’ল’ন্ত অবস্থায় ছিল। তার শরীর পানিতে ভেজা ছিল। একই পুকুরে ভাসমান ছিল তার শিশু কন্যার লা’শ।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, লা’শগুলো উ’দ্ধার করে ম’য়নাতদ’ন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নি’হ’ত গৃহবধূর স্বামী বাবর প’লাত’ক রয়েছে। ঘটনায় নি’হ’তের পরিবারের পক্ষ থেকে মা’ম’লা দা’য়েরের প্রস্তুতি চলছে। অ’ভিযু’ক্ত বাবরকে গ্রে’প্তা’রের চেষ্টা চলছে।

ad

পাঠকের মতামত