কলেজ শিক্ষককে হা’তুড়িপে’টা সুদের টাকা দিতে না পারায়
নিউজ ডেস্ক।। সময়মত সুদের টাকা দিতে না পারায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ম’ধ্যযু’গীয় কায়দায় এক কলেজ শিক্ষককে হা’তুড়ি দিয়ে পি’টিয়ে জ’খম করা হয়েছে। হা’মলার শিকার এম এ কাইয়ুম জোমাদ্দার উপজেলার কে সি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সহকারী অধ্যাপক।
কাইয়ুম জানান, কবিরুল ইসলাম রোতাপ নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় সুদে ৭ লক্ষ টাকা ধার নেন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও, করোনা ভাইরাসের সং’ক্রমণ শুরু হওয়ার পর তিনি সুদের টাকা পরিশোধে ব্যর্থ হন। এজন্য বিভিন্ন সময় রোতাপ তার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প, ফাঁকা ব্যাংক চেক এবং সাদা কাগজে সই নেয়। এছাড়া বিভিন্ন সময় হাট-বাজারে কাইয়ুমকে অ’পমান অ’পদস্তও করে সে।
সর্বশেষ বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাইয়ুম এর বাড়ির সামনে জোমাদ্দারের হাটে গিয়ে রোতাপ ও তার চাচাতো ভাই অহিদুল পঞ্চায়েত কাইয়ুমকে হা’তুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ম’ধ্যযুগীয় কায়দায় পি’টিয়ে গু’রুতর আ’হত করে। শুধু তাই নয়, এরপরও তাকে বিভিন্নভাবে হু’মকি দিতে থাকে বলে অ’ভিযোগ করেন কাইয়ুম। নি’রাপত্তাহী’নতার কারণে তিনি এলাকায়ও অবস্থান করতে না পেরে পিরোজপুরে এসে আশ্রয় নেন।
তবে কাইয়ুমকে হা’তুড়ি দিয়ে পি’টানোর অ’ভিযোগ অস্বীকার করেছেন অ’ভিযুক্ত রোতাপ।
তিনি জানান, ওই দিন তার কর্মস্থলে ছিলেন। এছাড়া বিভিন্ন সময় কাইয়ুম জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে লিখিতভাবে ১৭ লক্ষ টাকা নিয়েছে বলে দাবি অ’ভিযুক্ত রোতাপের।
এ ঘটনাকে নিন্দনীয় বলে অভিহিত করেছেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোন অ’ভিযোগ পায়নি বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। লিখিত অ’ভিযোগ পেলে আ’ইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তথ্যসূত্র।। সময়টিভি






