324408

জীবিত নবজাতককে কবর, কান্নার শব্দে উ’দ্ধার করলেন স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীজুড়ে শুধুই হারানোর কান্না, তারই মধ্যে উঠে এলো আরও এক অ’মান’বিক দৃশ্য। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামের ঝোপঝাড়ের পাশে থাকা কবর থেকে উ’দ্ধার করা হল এক নবজাতককে। জী’বন্ত অবস্থাতেই শিশুটিকে সেখানে কবর দিয়ে রেখে গেছিল বলে মনে করা হচ্ছে।

তবে রাখে আল্লা মা’রে কে? শিশুটিকে কবর দিয়ে চলে যাওয়া হলেও তার একটি পায়ের পাতা কোনওভাবে মাটির উপরে থেকে যায়। সেই সঙ্গে কাদামাটির তলায় চাপা পড়া অবস্থায় চিৎকারে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, যা কানে গিয়ে পৌঁছায় স্থানীয় মানুষজনের। শিশুর কান্নাকে অনুসরণ করে এলাকার মানুষজন সেখানকার একটি বাড়ির পাশে থাকা ঝোপঝাড়ের কাছে গিয়ে সন্ধান মেলে কবরটির। তারপরেই তাড়াতাড়ি কাদামাটির তলা থেকে শিশুটিকে উ’দ্ধার করে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা।

উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলার সোনৌড়া গ্রামের ওই ঘটনায় স্থানীয় মানুষজন থেকে পুলিশ প্রশাসন, সকলেই নড়েচড়ে বসেছে। জানা গেছে, উ’দ্ধার হওয়া নবজাতকটি একটি ছেলে সন্তান।

নবজাতককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে পরিষ্কার করে চিকিৎসা দেন। শিশুটির শরীরে করোনা সং’ক্রম’ণ আছে কিনা সেই পরীক্ষাও করা হয়। তবে রিপোর্টে উ’দ্বেগজনক কিছু মেলেনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই নবজাতক এখন সুস্থ রয়েছে। তবে তার পেটের মধ্যে কিছু কাদামাটি ঢুকে গেছে বলে মনে করা হচ্ছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২৬০ কিলোমিটার দূরের ওই গ্রামের ঘটনাটি বেশ সাড়া ফেলেছে সেখানে। কে বা কারা ওই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অ’জ্ঞাতপরিচয় ব্যক্তির বি’রুদ্ধে একটি মা’মলা দায়ের করে ত’দন্ত শুরু করেছে পুলিশ। উৎস : এনডিটিভি

ad

পাঠকের মতামত