324392

দুই সতীনের ঝ’গড়া থামাতে গিয়ে প্রা’ণ গেল ভাসুরের

নিউজ ডেস্ক।। সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট ভাইয়ের দুই বউয়ের ঝ’গড়া থামাতে গিয়ে প্রা’ণ হারিয়েছেন বড় ভাই রোয়াব আলী (৪৮)। গতকাল বুধবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে নিহ’তে’র লা’শ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম’র্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী সূত্র জানায়, নাদামপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে নাছির উদ্দিনের দুই স্ত্রী ফরিনা বেগম ও মোমিনা বেগমের মধ্যে বুধবার রাত ৮টার দিকে ঝগড়া লাগে। ঝ’গ’ড়া থামাতে এগিয়ে যান নাছির উদ্দিনের বড় ভাই রোয়াব আলী। এ সময় তিনি আ’ঘাতপ্রা’প্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাৎক্ষ’ণিকভাবে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোবারক হোসেন জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মা’রা যান। তার ডান হাতের মধ্য দুটি আ’গুলে আ’ঘাতের চিহৃ রয়েছে।

নি’হতের স্ত্রী খাদিজা বেগম জানান, ‘দুই সতীনের ঝ’গড়া থামাতে গিয়ে তাদের একজনের আ’ঘাতে আমার স্বামী মা’রা গেছেন। আমার স্বামীর বুকে ও হাতে আ’ঘাতের চিহ্ন রয়েছে।’

‘ম’য়নাত’দন্তের পর লা’শ দা’ফন শেষে মা’মলা দা’য়ের করব। এ ব্যাপারে পাঁচজনকে অ’ভিযুক্ত করে আমি থা’নায় লিখিত অ’ভিযোগ করেছি’ বলে জানান খাদিজা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লা’শের শরীরে আ’ঘাতের কোনো চিহ্ন নেই। হাতের আ’ঙুলে সামান্য আ’ঘাত ছিল। ময়’নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আ’ইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। উৎস: আমাদের সময়।

ad

পাঠকের মতামত