আইসোলেশনে যেসব ওষুধ খাচ্ছেন কোভিড ১৯ রোগীরা
নিউজ ডেস্ক।। কোভিড-১৯ রোগিদের জন্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলছে এই কার্যক্রম।
রোগিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন ধরণের ওষুধ। এসব ওষুধের মধ্যে কিছু মিল রয়েছে। তবে রোগির রোগ অনুযায়ী ওষুধের কিছু ভেদাভেদও আছে।
প্যারাসিটাল ওষুধ সব রোগিকেই সাধারণত দেয়া হচ্ছে। যাদের তেমন কোনো সিমটম নেই তাদের দেওয়া হচ্ছে এই ওষুধ। ফেক্সোফেনাডিন-১২০ দেওয়া হয় এলার্জি, চোখ মুখ চুলকানো কামতে, নাক বন্ধ, নাক দিয়ে পানি পরা এসব থাকলে দেওয়া হয়। এটাও বেশির ভাগ রোগিকেই দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট ও কাশি হলে ডিসক্সট্রোমথোরফান হাইড্রোব্রোমাইড জাতের ওষুধ দেওয়া হয়ে থাকে।
এন্টিবায়েটিক নিচ্ছেনে রোগিরা। ডক্সিসাইক্লিন দেওয়া হচ্ছে শ্বাসতন্ত্রের ইনফেকশন রোধে। অ্যাজিথ্রোমাইসিন ফুসফুসের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া এন্টি ভাইরাল কিছু ওষুধও ব্যবহৃত হচ্ছে। হাইড্রক্সিক্লোরোকুইন মুলত ম্যালেরিয় বিরোধী ওষুধ। কিন্তু কোভিড রোগিদের জন্য ব্যবহার করা হচ্ছে। সেফুরোক্সিম জাতীয় একটি এন্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে রোগিদের।
এছাড়া আরো কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে। শ্বাস কষ্টের জন্য মনটেলুকাসট জাতের মোনাস নামের একটি ওষুধও রোগিদের দেওয়া হয়ে থাকে। ডক্সিফাইলিন জাতের ওষুধও খাওয়ানো হচ্ছে রোগিদের। আইভারমেকটিনও দেওয়া হচ্ছে করোনা রোগিদের আইসোলেশনে থাকা কালিন।
আরো ব্যবহার করা হচ্ছে রেমডেসিভির ও এভিগান। তবে এগুলো এখনো ব্যাপকভাবে ব্যবহার শুরু করেনি চিকিৎসকরা। ভিটামিন সি ও ডি ব্যবহৃত হচ্ছে সঙ্গে আছে জিংক।






