324326

আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সং’ক্রমণ প’রিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘে ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।-জাগো নিউজ

ad

পাঠকের মতামত