সিলিং ফ্যানে ঝুলে অভিনেত্রীর আত্মহ’ত্যা
বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রল-এর অভিনেত্রী প্রেক্ষা মেহতা আ’ত্মহ’ত্যা করেছেন ।
সোমবার (২৫ মে) রাতে মুম্বাইয়ের ইনদোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহ’ত্যা করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। মঙ্গলবার সকালে অভিনেত্রীকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন তার পরিবারের এক সদস্য।
ধারণা করা হচ্ছে, করোনার কারণে লকডাউন প’রিস্থিতিতে হাতে কোনো কাজ থাকায় হতাশায় আত্মহ’ত্যার পথ বেছে নেন এই অভিনেত্রী। প্রেক্ষার পারিবারিক সূত্র জানায়, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃ’ত্যুর কোনো কারণ উল্লেখ করেননি অভিনেত্রী।
জানা গেছে, লকডাউনের কারণে কোনো কাজ না থাকায় হ’তাশ হয়ে পড়েছিলেন প্রেক্ষা মেহতা। মুম্বাইয়ে করোনাভাইরাস সং’ক্রমণ বাড়ছে দেখে মধ্য প্রদেশের ইনদোরে নিজের বাড়িতে চলে আসেন তিনি। তবে অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল বেদনাদায়ক। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বপ্নদের মৃ’ত্যু সব থেকে খারাপ!’
প্রেক্ষার মৃ’ত্যুর সংবাদটি নিশ্চিত করে আরেক জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচা তিওয়ারি লিখেছেন, মুখের হাসির পিছনে এমন অনেক কিছু লুকিয়ে থাকে, যা আমরা সহজে বুঝতে পারি না। প্রেক্ষার সর্বশেষ স্ট্যাটাসটি ছিল-স্বপ্নের মৃ’ত্যু সবচেয়ে খারাপ! শারীরিক স্বাস্থ্যের পাশাপাশিই মানসিক স্বাস্থ্যেরও সচেতনতা তৈরি করা উচিত আমাদের।






