৯ ঘণ্টার ব্যবধানে বিএনপির সাবেক দুই এমপির মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। নয় ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন বিএনপির সাবেক দুই সংসদ সদস্য। তাদের একজন বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর।
অন্যজন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চারবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন।
সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) বার্ধক্যজনিত কারণে মা’রা যান বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন জানান, তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৫ মে) রাতে সেখানে তার মৃ’ত্যু হয়।
তিনি জানান, ম’রহুমের মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
নুরুল ইসলাম মনজুর ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি এমএনএ ছিলেন।
১৯৯৯ সালে বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান ও শাহ মোয়াজ্জেম হোসেনসহ মনজুরকে জেলহত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তাদের গ্রে’ফতারের প্রতিবাদ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১০৯ জন সংসদ সদস্য। ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন আদালত এ অভিযোগ থেকে তাদের খালাস দেন। তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।
সকাল নয়টায় মা’রা যান এম এ মতিন : নুরুল ইসলাম মঞ্জুর মৃত্যুর নয় ঘণ্টা পর মা’রা যান বিএনপির আরেক সাবেক সংসদ সদস্য এম এ মতিন। মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা গেছেন বিএনপির চারবারের এই সংসদ সদস্য। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে উত্তরা রেডিকেল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় এম এ মতিনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মা’রা যান।
চারবারের সাবেক এই এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি তিনি।
এম এ মতিন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত ছিলেন না বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, আজই মরহুমকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেওয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।






