ত্রাণের টাকা আ’ত্মসাৎ, ফ্লেক্সিলোড ব্যবসায়ী আ’ট’ক

নিউজ ডেস্ক।। পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা প্র’তারণা’র মাধ্যমে আ’ত্মসাৎ করার অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে আ’ট’ক করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আ’ট’ক করা হয়।

হুসেন আলীর বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামে।

পুলিশ ও মামলার অ’ভিযো’গে জানা যায়, করোনাভাইরাস মহামারিতে ক্ষ’তিগ্রস্ত অসহায় পরিবার হিসেবে জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মোবাইলে আড়াই হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। গত ২৪ মে টাকাটি তার মোবাইলে আসে। পরদিন ২৫ মে হামিদুল ওই মোবাইল নিয়ে জেলার সদর উপজেলার জগদল বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী মেসার্স স্বপন ইলেকট্রনিক্সে হুসেন আলীর কাছে নিয়ে যান। ২০ মিনিট ধরে মোবাইল নাড়াচাড়ার পর হুসেন হামিদুলকে জানান তার মোবাইলে টাকা আসেনি। পরে তার স্ত্রীকে জানায় মোবাইলে টাকা আসেনি।

এরপর সাবিনা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের জানায়। পরে দেখা যায় হুসেন টাকাটি ক্যাশ আউট করে নিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা আজ মঙ্গলবার তার দোকানে গিয়ে টাকা তুলে নেওয়ার বিষয়টি অ’ভিযো’গ করেন। এ নিয়ে স্থানীয়দের সাথে তার ত’র্কবি’তর্ক হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে যায়। সেখানে উভয়পক্ষের কাছে বিষয়টি শুনেন। এ সময় জগদল বাজার বণিক সমিতির সভাপতি মানিক খান আড়াই হাজার টাকা ইউএনও মো. গোলাম রব্বানীর হাতে দেন। ইউএনও ওই টাকা সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন। পরে পুলিশ ফ্লেক্সিলোড ব্যবসায়ী হুসেন আলীকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সাবিনা ইয়াসমিনের স্বামী হামিদুল ইসলাম তার বি’রু’দ্ধে পঞ্চগড় থানায় লিখিত অভিযোগ দা’য়ের করেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বি’রু’দ্ধে মা’ম’লা দা’য়েরের প্রস্তুতি চলছে। উৎস: বাংলাদেশ টুডে।

ad

পাঠকের মতামত